Wednesday, 8 July 2020

আমি খুব আনন্দিত স্যারকে পেয়ে, স্যারের ক্লাসে ছাত্র সেজে বসে কিছু শিখতে পেরেছি।।

আমি খুব আনন্দিত স্যারকে পেয়ে, স্যারের ক্লাসে ছাত্র সেজে বসে কিছু শিখতে পেরেছি।। 

আমার প্রিয় শিক্ষক, যিনি পাল্টে দিয়েছেন আমার জীবনের গতিপথ। হয়ে উঠেছেন আমার প্রেরণা। সেই প্রিয় শিক্ষককে নিয়ে আমার মধুর স্মৃতি। 

খুব অল্প সংখ্যক শিক্ষক আছেন যারা তাদের প্রতিটি শিক্ষার্থীর প্রতি সমান নজরে দেখেন। এমন বিচক্ষণতার শিক্ষক কজন মেলে? তবে অনেকেই আছেন যাদের মধ্যে আবির্ভূত হয়েছেন আমার প্রিয় শিক্ষক আবেদিন হক্ (আদি) স্যার।

তাঁর বিচক্ষণতাকে আবিষ্কার কারার মতো অনেক শিক্ষার্থীই আছে। তবে যারা তাঁর সংস্পর্শে আসেনি তারা কি করে উপলব্ধি করতে পারবে স্যারের বিচক্ষণতা? সবাই না পারলেও আমার মতো তুচ্ছ এক ছাত্র লিখতে বসেছি উনাকে নিয়ে এবং উনার সামান্য গুণাগুণ তুলে ধরার চেষ্টা করছি।

আগেই তাঁর সংক্ষিপ্ত জীবনীর বিবরণ দেই।
তিনি উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত থানার  গোলাবাড়ী মকতারপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

শিক্ষা জীবনে তিনি অনেক মেধাবী ছিলেন।
তিনি  বি. এড./ এম. এ./ ইতিহাস (অনার্স),  ইতিহাস এম. এ. বিষয়ের উপর লেখাপড়া করেন। 
স্যারের ছোট থেকেই স্বপ্ন ছিল নিজেকে সমাজের মধ্যে বড় করে তুলে ধরা এবং দেশের সর্বশ্রেষ্ঠ নাগরিক হিসেবে বেঁচে থাকা। এরই সাপেক্ষে তিনি ভাবতেন তাকে উচ্চতর শিক্ষা অর্জন করতে হবে এবং স্বপ্ন দেখতেন শিক্ষক ও ডক্টরেট হয়ে সমাজে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার। 

তিনি এসমার্ট ইংলিশ কোচিং সেন্টারের ডিরেক্টর পদে নিযুক্ত আছেন। এরপর তিনি মিনাখা নারাবুনিয়া হাই মাদ্রাসার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

বর্তামানে তিনি একজন মানুষ গড়ার কারিগর। যার আদর্শে হাজারো শিক্ষার্থী হচ্ছে আদর্শবান। তাঁর এলাকাবাসীরা তাকে নিয়ে অনেক গর্ব করেন।তিনি এলাকার গর্ব বলে দাবি রাখেন এলাকাবাসী। এমনটায় হতে চেয়েছিলেন তিনি আর আল্লাহর অশেষ কৃপায় তিনি তা অর্জন করতে পেরেছেন। তিনি শুধু শিক্ষক হিসেবেই নন বরং শিক্ষা দেওয়ার পাশাপাশি কলেজের নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার জন্য অবদান রাখেন।

কলেজের প্রতিটি শিক্ষার্থীর প্রতি তার স্নেহ-ভালবসার দিক থেকে কমতি নেই।তার সুন্দর আদর্শ ও বিচক্ষণতা দেখেছি ক্লাসের শুরুতেই। তিনি ক্লাসের শুরুতেই কিছু মজার মজার গল্প বলেন যেগুলো পড়ালেখার প্রতি সকলের আগ্রহ জন্মায়। পড়ার পাশাপাশি তিনি এমন বিষয় নিয়ে আলোচনা করেন যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রভাবিত করে। আমার মতে তাঁর প্রতিটি উপদেশ এক একটি মহাকাব্যের সমতুল্য। তিনি আমাদের আদবের শিক্ষা দেন তার পাশাপাশি কার সাথে কিরূপ আচার-ব্যবহার করা উচিৎ সেই বিষয়েও শিক্ষা দিয়ে থাকেন। তাঁর প্রতিটি উপদেশ সাক্ষ্য দেয় তিনি কতটা বিচক্ষণতার অধিকারী।

 তিনি যে আমাদের নিয়ে কতটা চিন্তাভাবনা করেন তার প্রমাণ পেয়েছি তাঁর মুখে বলা একটি গল্পে। তাঁর হাসি মাখা মুখে অনেক উপদেশ শুনেছি যেগুলো জীবনে অনেক ক্ষেত্রেই কাজে লাগে এবং ভবিষ্যতেও কাজে লাগবে। আমাদের জন্য তাঁর আর্শিবাদ সবসময় থাকে এবং চিরকাল থাকবে।জানি না আমরা বা বিশেষ করে আমি কতটা সম্মান করতে পারি তাকে। তবুও তাঁর কাছে ক্ষমার মতো মূল্যবান জিনিসটি পেয়ে থাকি সবসময়। আমি মনে করি তিনি একজন আদর্শের প্রতীক। তিনি আমাদে আদর্শবান শিক্ষকদের মধ্যে একজন অন্যতম শিক্ষক।তাঁর আদর্শে আমিও আদর্শ হতে চাই।এছাড়াও আমি এই প্রত্যাশা করি, যেন সকল শিক্ষার্থী তাঁর আদর্শে আদর্শবান হতে পারে। তাঁর প্রতি আমার অজস্র ভালাবাসা ও শ্রদ্ধা ভক্তি সালাম রইলো। তাঁর সাথে আমার খুব অল্প সময়ের পরিচয় তবুও যতটুকু তাঁর কাছে শিক্ষা পেয়েছি ততটুকু লেখবার সাধ্য আমার হলো না।।।

ইতি-
জাকির হোসেন  //
6th July 2020


ভুল ত্রুটি মার্জনা করবেন (বলে দেবেন ভুল সংশোধন করে নেবো) 

Abedin Haque Aadi


Video Like 👉👉https://youtu.be/MJ-MNHvdamQ 

No comments:

Post a Comment