Saturday, 11 June 2022

নবী সাঃ সম্পর্কে অবমাননাকর মন্তব্য, দোষীদের গ্রেফতারির দাবিতে অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের সমাবেশ

নবী সাঃ সম্পর্কে অবমাননাকর মন্তব্য, দোষীদের গ্রেফতারির দাবিতে অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের সমাবেশ 11/06/2022

বিশ্ব নবী মুহাম্মদ সাঃ সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন বিজেপি নেতা-নেত্রী নূপুর শর্মা ও নবীন জিন্দাল| সেই ঘটনায় প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে চারিদিকে| সকলেই শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছেন এবং দোষী নূপুর শর্মা ও নবীন জিন্দালের গ্রেফতারির দাবি জানাচ্ছেন| একইভাবে প্রতিবাদে সরব হলেন অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের সাধারন সম্পাদক মুফতী আব্দুল মাতিন, জামিয়া রহমানিয়ার ডিরেক্টর মুফতী আব্দুল কাইউম সাহেব, স্বামী সত্যরুপ মহারাজ, ভানু সরকার, মুফতী রজব আলী, মাওলানা ইসমাঈল, মাওলানা মুসা সরর্দার সহ অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াত ও মাগরীবি বাঙ্গাল আঞ্জমানে অয়েজিনের বক্তাগণ|  

এ দিন আব্দুল মাতিন বলেন, নবী মুহাম্মদ সাঃ মুসলিমদের কাছে পিতা-মাতার থেকেও প্রিয়| সেই মহামানব সম্পর্কে যেভাবে মন্তব্য করা হয়েছে, তা ক্ষমার অযোগ্য| তাই নূপুর শর্মা ও নবীনকে শাস্তি দিতেই হবে| তিনি অভিযোগ করেন, নূপুর বা নবীনের মন্তব্যের পেছনে বড় মাথা রয়েছে, তাদের মদদেই নবী সাঃ সম্পর্কে কুত্সিত মন্তব্য করা হয়েছে| এদের শাস্তি দিলেই অন্যরা আর অপরাধ করতে সাহস পাবে না বলেও তিনি মন্তব্য করেন| 
 আন্দোলন সম্পর্কে মুফতী আব্দুল কাইউম সাহেব বলেন, আমরা সবাইকে বলব, আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করুন, কেউ আইন হাতে তুলে নেবেন না| রাস্তা দখল করে অন্যদের অসুবিধা না করার জন্যেও তিনি অনুরোধ করেন| আপনারা স্থানীয় থানাতে অভিযোগ দায়ের করুন| তিনি আরও বলেন, নবী সাঃ অবমাননার বিরুদ্ধে, নুপুর শর্মার শাস্তির দাবীতে আমাদের এই সমাবেশে একজন সাধু বা সন্ত সত্যানন্দ মহারাজ জী নবীর অপমানের বিরুদ্ধে বক্তব্য রাখছেন! কয়েক হাজার মানুষের সমাগম কিন্তু একদম শান্তিপূর্ণ|
রাসুল (সাঃ) কে কটুক্তিকর মন্তব্য করার প্রতিবাদে- সচেতন সমাবেশ - অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াত
∆∆ অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াত এর ডাকে নুপুর শর্মার নবী বিরোধী বক্তব্যের প্রতিবাদে সচেতন সমাবেশ - 11/06/2022
All India Sunnat Al Jamayat

Basirhat, North 24 Pargana, West Bengal, India 🇮🇳
📸_- Jakir Hossain



No comments:

Post a Comment